Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৬:১৭ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৬:২৪

ট্রাকচালকের মরদেহ

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে সোহাগ (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোরে মধ্য বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোবারক আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় একটি ট্রাক আরেকটি ট্রাকের ওপরে উঠে গেলে এক ট্রাকের চালক নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়া চালককে উদ্ধার করা হয়’।

বিজ্ঞাপন

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘নিহতের মরদেহ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/এইচআই