Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বায়ু মানের উন্নতি, দূষণের শীর্ষে বাগদাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ০৯:৩২ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১২:১৯

ছবি: সারাবাংলা

ঢাকা: টানা তিন মাস পর রাজধানী ঢাকার বায়ু মান উন্নতির দিকে। মঙ্গলবার (৪ মার্চ) বায়ু দূষণের দিক থেকে ঢাকার অবস্থান ১২ নম্বরে। এদিকে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ নগরী।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দূষণ তালিকায় শীর্ষে থাকা বাগদাদের স্কোর ২৮১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৩ অর্থাৎ এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকা রয়েছে ১২ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ১৩৯ অর্থাৎ এই শহরের বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু আজও ক্ষতিকর।

বিজ্ঞাপন

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ