Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অপারেশনাল হল্ট’ কর্মসূচির ঘোষণা ইসি কর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১২:২৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:৩২

অফিসের সামনে অবস্থান করছে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা: জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে অবস্থান করছে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

‎বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে সকাল ১১থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন ইসি।

‎ইসি সচিবালয় ও সারাদেশের অফিসের বাইরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন চলবে। এ সময় এনআইডিসহ সব ধরণের সেবা বন্ধ রয়েছে।

‎মানববন্ধন থেকে এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়; ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়; ভোটার তাকিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না; এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দিচ্ছেন। এগুলো প্ল্যাকার্ডে লেখা রয়েছে।

বিজ্ঞাপন

‎এতে আইডিয়া-২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারিরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।

‎বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, “মঙ্গলবার এর মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার তিন ঘন্টা অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করা হবে।”

আগামী ‎বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচির সময় কর্ম বিরতি থাকায় এনআইডি সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।

সারাবাংলা/এনএল/ইআ