Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ১০:৫১

রংপুর: রংপুরের মিঠাপুকুরে তনকা দারুল নাজাত মডেল মাদরাসার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। খাতা দেখানোর কথা বলে আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এই নৃশংসতা চালান অভিযুক্ত শিক্ষক মো. রেদোয়ান।

বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রের বাবা বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মিঠাপুকুর থানায় মামলা করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। মাদরাসা কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবারের দাবি।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মাদরাসায় যৌন নির্যাতনের এ ঘটনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পর্যবেক্ষণ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ধর্ষণ ও যৌন হয়রানির অধিকাংশ ঘটনাই ঘটছে মাদরাসাগুলোতে। অপর একটি প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে ৪০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৩৮ জনই শিশু ও কিশোরী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর