Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজারবাগ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৩:০৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:১৩

ঢাকা: রাজধানীর রাজারবাগ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই তরুণীর বয়স আনুমানিক ২২ বছর।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খবর আসে, রাজারবাগ গ্রীন লাইন বাস কাউন্টার সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের উপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই তরুনীর মরদেহ পড়ে আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। পায়ে হেঁটে ফ্লাইওভারের উপরে উঠে রাস্তা পারের সময় কোনো এক যানবাহনের নিচে চাপা পড়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ