Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ১৭:২০

মরদেহ।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৮)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম মো. ইসরাফিল (১৭)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ষাটরাগান্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের ও ইসরাফিল মোটরসাইকেলে করে শিবালয়ের দিকে যাচ্ছিলেন। দুপুরে পুখুরিয়া এলাকায় পৌঁছালে পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দু’জনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জুবায়ের নিহত হন। ইসরাফিল আহত হন। আহত ইসরাফিলকে চিকিৎসার জন্য মানিকগঞ্জে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর