Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৫:০৩

ঘটনাস্থলে পুলিশ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারের বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তবে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মরদেহের পাশে মাদকের আলামত দেখতে পায় পুলিশ।

রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সারাবাংলা/এনজে