Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্স থেকে নজমুল হক
১৭ মার্চ ২০২৫ ১০:২১

প্যারিসের মেট্টো হোসের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল। ছবি: সংগৃহীত

ফ্রান্স: প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) প্যারিসের মেট্টো হোসের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় ইফতার পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স বিএনপির সাবেক সাধারন সম্পাদক এমএ তাহের, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সলিডারিটিতে আজি ফ্রন্সের প্রেসিডেন্ট নয়ন এনকে, আইছা প্রো প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি এম মান্নান আজাদ, লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া, এস এ গ্রুপের চেয়ারম্যান সাব্বির আলম, ফ্রান্সের বিএনপির সাবেক সহ সভাপতি এম এ রহিম, ফ্রান্স বাংলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহ, সাংবাদিক লুৎফুর রহমান বাবু, আর টিভি প্রতিনিধি সাংবাদিক তাইজুল ফয়েজ, সাংবাদিক বদরুল বিন আফরোজ, এটিন বাংলা ইউকের প্রতিনিধি সাংবাদিক তাজ উদ্দিন, সারাবাংলা ফ্রান্স প্রতিনিধি নজমুল হক, নাট্যকার সোহেব মুজাম্মিল, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি আব্দুল কুদ্দুস।

বিজ্ঞাপন

প্রেসক্লাবের সহ সভাপতি শিব্বির আহমদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন- ক্লাবের সিনিয়র সহসভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ব্যাপক ভূমিকা রয়েছে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথাও উঠে আসে; যা দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি একটি কল্যাণমুখী রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এজন্য সাংবাদিকতায় নৈতিকতা ও মান বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন ওভারভিলা জামে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ।

সারাবাংলা/এনজে