Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধর্ষণ শব্দ নিয়ে আপত্তি তুলে দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনারের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১২:০৯ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৩:৩৮

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা: ধর্ষণ শব্দ নিয়ে আপত্তি তোলার পর সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ মার্চ) ডিএমপি থেকে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।

এর আগে, শনিবার (১৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে একটি অনুষ্ঠানে ধর্ষণ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমি দুইটা শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করব এই দুইটা শব্দ বলবেন না। তার মধ্যে একটি হলো – ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ বলবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের যে আইনটি আছে, এটাও ‘নারী ও শিশু নির্যাতন আইন’। সো যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।

এদিকে, ডিএমপি কমিশনারের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রোববার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়, ধর্ষণ যে কোনো বয়সের ব্যক্তির বিরুদ্ধেই সংঘটিত হোক- আট বছরের শিশুর হোক বা ৮০ বছরের বৃদ্ধার, এটি একটি গুরুতর অপরাধ এবং একে যথাযথ নামেই ডাকতে হবে। এ ধরনের জঘন্য অপরাধকে তার প্রকৃত নামেই অভিহিত করতে হবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো