Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ২০:২০

নিহত উজ্জল খন্দকার

পাবনা: জেলার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের লিফট থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরের নিকিমথ কোম্পানিতে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জল খন্দকার (৪০) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি প্রকল্পের নিকিমথ কোম্পানির অধীনে এমটিইউতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রকল্প ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রকল্পের OOUKS ভবনের ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। এসময় অসাবধানতাবশত আনুমানিক ২০ ফুট উপর থেকে তিনি নিচে পড়ে যান। এতে তার ঘাড়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাত ও পা ভেঙে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দ্রুত উদ্ধার করে প্রকল্প এলাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি। তবে প্রকল্প সংশ্লিষ্টরা এ বিষয়ে থানায় কোনো প্রকার যোগাযোগ করেননি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর