Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেট্রোরেলের কর্মী লাঞ্ছিতের ঘটনায় ২ এমআরটি পুলিশ বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৭:২৫

এমআরটি পুলিশ। ফাইল ছবি

ঢাকা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দু’জনকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘ডিএমটিসিএলের চার কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দু’জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, এই ঘটনায় একটি তদন্ত কমিটিও করা গঠন করা হয়েছে।’

এর আগে, রোববার (১৬ মার্চ) বিকেলে এমআরটি পুলিশের হাতে লাঞ্ছিত হন মেট্রোরেলের চার কর্মী। এ ঘটনায় সোমবার সকাল থেকেই কর্মবিরতিতে নামেন ডিএমটিসিএল’র কর্মচারীরা। কর্মবিরতির ফলে সকাল থেকে মেট্রোরেল স্টেশনে আড়াই ঘণ্টা পর্যন্ত একক যাত্রার টিকিট দেওয়া বন্ধ ছিল।

বিজ্ঞাপন

এতে যাদের টিকিট নেই, তারা টিকিট ছাড়াই ফ্রিতে গন্তব্যে যাতায়াত করছিলেন। পরে সকাল ১০টার পর থেকে ফের মেট্রোরেলের টিকিট বিক্রি চালু হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো