Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১২:১৬

নিহত মোটরসাইকেল আরোহী

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফরিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও দুইজন।

মঙ্গলবার (২৫মার্চ) রাতে নজিপুর-বদলগাছী সড়কের খিরশীন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম উপজেলার নজিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হরিরামপুর দক্ষিণপাড়র ইমদাদুল হকের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী ফরিদুল ইসলাম খিরশীন গ্রাম থেকে মেইন সড়কে উঠছিল এসময় বদলগাছীর দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষে পিকাপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরিদুল মারা যান। মোটরসাইকেলে থাকা ৮ বছরের কন্যা শিশু নুশরাত ও এক নারী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছ। পিকআপ জব্দ করা হয়েছে। নিহতের পরিবের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো