Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেনের ছাদে ভ্রমণ না করতে যাত্রীদের প্রতি রেলওয়ের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৭

ছবি: সারাবাংলা

ঢাকা: ট্রেনের ছাদে কিংবা বাফরে ভ্রমণ না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি একটি দন্ডনীয় অপরাধ উল্লেখ করে এই জায়গাগুলোতে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও আইনত অপরাধ। এতে মারাত্মক দুর্ঘটনা এমনকি প্রাণহানি ঘটতে পারে। সম্মানিত যাত্রী সাধারণকে ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

আরও পড়ুন- টিকটক বানাতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ তরুণ নিহত

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো