Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে এল আরও প্রায় ১১ হাজার মেট্রিক টন চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১৩:১৫ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৫

ভারত থেকে চাল আমদানি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ভারত থেকে আরও ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল এল বাংলাদেশে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভারত থেকে চাল ভর্তি জাহাজ এমভি এইচটি ইউনিট চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv HT UNITE জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে নয়টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল এরইমধ্যে দেশে পৌঁছেছে।

বিজ্ঞাপন

সেখানে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো