Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সারাবাংলা ডেস্ক
৩ এপ্রিল ২০২৫ ১৫:০৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৮:০২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারী।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিজ্ঞাপন

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এদিকে সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো