Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ২২:২৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ২২:২৯

ভোলা: ভোলায় জ‌মি-জমার বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পির দুই পক্ষের ম‌ধ্যে দফায় দফায় সংঘ‌র্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (৩ এপ্রিল) সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের ভাসানচ‌র গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

প্রত‌্যক্ষদর্শীরা জ‌নান, জমি-জমা নি‌য়ে বিএন‌পির নেতা মো. টিপু সুলতান ও মো. আলমগীরের ম‌ধ্যে র্দীঘ দিন ধ‌রে বি‌রোধ চ‌লে আসছিল। সকা‌লে তা‌দের ম‌ধ্যে সমোঝতায় বসার কথা ছি‌লো। কিন্তু মো. আলমগী‌রের প‌ক্ষের লোকজন সময় মত উপ‌স্থিত না হওয়া নি‌য়ে দুই প‌ক্ষের ম‌ধ্যে বাক‌বিতণ্ডা হয়। প‌রে সংঘর্ষ রুপ নেয়। ওই সময় উভয় পক্ষের বেশ ক‌য়েকজন আহত হয়। এ ঘটনার জের ধ‌রে দুপুর থে‌কে বি‌কে‌লে পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় প‌ক্ষের মোট ২০ জন আহত হ‌য়ে‌ছেন। প‌রে পুলিশ খবর পে‌য়ে যৌথ বা‌হিনীর সদস‌্যদের সহোযোগিতায় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনে। আহতরা চরফ‌্যাশন ও ভোলা সদর হ‌াসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছেন।

বিজ্ঞাপন

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পে‌য়ে আমরা পু‌লিশ ও নৌ বা‌হিনীর সদস‌্যরা
প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে। ত‌বে এখনও কেউ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌নি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো