Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে পাঁচ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৮:৪০

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমারে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মাংস ব্যবসায়ী মো. ডাবলুর (৬০) বিরুদ্ধে।

শবিবার (৫ এপ্রিল) বিষয়টি জানা জানি হলে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এর আগে শুক্রবার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে শিশুকে যৌন হয়রানির ঘটনা ঘটে।

অভিযুক্ত ডাবলু জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা।

শিশুটির পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে। এখন টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ডাবলু।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুর মা।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে তার ছেলে জোড়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন সারাবাংলাকে বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগ আনা হয়েছে। প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব।’

স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। শিশুটির গায়ে হালকা হাত দিয়েছেন বলে ব্যবসায়ী ডাবলু আমাকে জানিয়েছে।’

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শৈলেন বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর