Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তা ব্যারেজ ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৬:০৩

নীলফামারী: তিন দিনের সফরে রংপুর বিভাগের পাঁচ জেলা নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর করছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন্ট।
রোববার (৩০ আগস্ট) দুপুরে তিস্তা ব্যারেজ ঘুরে দেখেন ক্রিস্টেনসেন।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল সোমবার (৩১ আগস্ট) ও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড় ও ঠাকুরগাঁও পরিদর্শন শেষে নীলফামারীর সৈয়দপুর আসবেন ক্রিস্টেন সেন্ট। এদিন দুপুরে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে যাদুঘর, চিনি মসজিদ এবং ক্রিশ্চিয়ান চার্চ পরিদর্শন করবেন।

তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি কিছু। তবে তিন দিনের এই সফরে এসব জেলার বিভিন্ন স্থাপনা, কারখানা, ধর্মীয় প্রতিষ্ঠান, চা বাগান পরিদর্শন করবেন।
রাষ্ট্রদূতের সহধর্মিনী ও এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ অ্যাব এর আহ্বায়ক সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর