Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১৯:২৮ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৯:৩১

ছবি: সংগৃহীত

ইসলামিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে ঈদুল আজহা একটি। এই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতভিত্তিক সংস্থা ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’। মধ্যপ্রাচ্যে ৬ জুন মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৪ এপ্রিল) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ জিলহজের চাঁদ ২৭ মে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে অনুযায়ী মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে জিলহজের চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে চাঁদটি দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

বিজ্ঞাপন

তবে, যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

যেহেতু, বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে দেশের মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

সারাবাংলা/এইচআই