Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৬:৫৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​রোববার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। এ সময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান অতিক্রম করার পরে অপর দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করেন নিহাদ। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক নিহাদকে হাতেনাতে আটক করে। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহাদ স্কুলছাত্রীকে উত্যক্ত করার কথা স্বীকার করায় আদালত নিহাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর