Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যেখান থেকে স্বাস্থ্যসেবা ও টিকা নিতে পারবেন হজযাত্রীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২১:৫৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ২৩:৪৮

ঢাকা: হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজযাত্রীরা সারাদেশের মোট ৮০টি কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করতে পারবে। এ সকল কেন্দ্রের মধ্যে রয়েছে ঢাকা জেলা ব্যতিত অন্যান্য জেলার সিভিল সার্জন অফিস। বাকি কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা মহানগরীতে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

বিজ্ঞাপন

ঢাকার বাইরের মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আছে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

উল্লেখ্য, টিকা গ্রহণের পূর্বে তিন মাসের মধ্যে সম্পন্ন স্বাস্থ্য অধিদফতর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে নিতে হবে। এ রিপোর্টগুলোর মধ্যে রয়েছে Urine R/M/E, Random Blood Sugar (R.B.S), X-Ray Chest P/A view, ECG, Serum Creatinine CBC with ESR ও Blood Grouping and Rh Typing. এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এইচআই