Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুরাইনে মাদরাসার ছাদ পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ২৩:২৬

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কিভাবে পড়েছে সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদরাসা কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইন তাসফিলুল কোরআন নামে একটি হেফজ মাদরাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদরাসার হেফজ বিভাগে পড়াশানো করে। তার বাসা কদমতলী মোহাম্মদবাগ এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম। গত বুধবার মাদরাসা ছুটির পর সে বাসায় চলে যায়। এরপর আর মাদরাসায় আসেনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইয়ামিন মাদরাসায় আসতে চাচ্ছিল না দেখে তার বাবা আমাকে কল করে বলেন, তাকে বাসা থেকে বুঝিয়ে মাদরাসায় নিয়ে যেতে। তবে তিনি (প্রিন্সিপাল) আর ইয়ামিনকে আনতে যাননি। সবশেষ রোববার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানী তাকে মাদরাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। এরপর তিনি (প্রিন্সিপাল) খবর পান, সে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন পুলিশ সুপার
৩০ আগস্ট ২০২৬ ২৩:৫২

আরো

সম্পর্কিত খবর