Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ মাস পর রাজধানীবাসী পাচ্ছে নির্মল বায়ু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১০:১৭

আজ ঢাকার বায়ুমান স্বাস্থ্যকর। ছবি: সংগৃহীত

ঢাকা: টানা ছয় মাস পর রাজধানী ঢাকাবাসী নির্মল বায়ু পাচ্ছে। বুধবার (৯ এপ্রিল) বায়ুদূষণের শীর্ষ ২০ শহরের তালিকা থেকে বেরিয়ে এসেছে ঢাকা। ঢাকায় বায়ু মান ৫৮। অর্থাৎ এদিন বায়ুমান ভালো।

বুধবার (৯ এপ্রিল) সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সকাল ৯ টা ১ মিনিটে এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, আজ ২১৬ স্কোর নিয়ে বায়ুদূষণ শহরের তালিকার শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর নাম। দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি। দিল্লির স্কোর ১৮৬। ১৭১ স্কোর নিয়ে তৃতীয় বায়ুদূষণের তালিকায় চীনের উহান। আর ১৬৩ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা, ১৬০ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় এবং ১৫৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোরের নাম রয়েছে বায়ু দূষনের তালিকায়।

বিজ্ঞাপন

স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকে থাকলেও, বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুদূষণ বেশ কমেছে। বৃষ্টিতে ধুলোবালি কমায় এবং ঈদে দীর্ঘ ছুটিতে গাড়ি কম চলায় কমেছে দূষণের মাত্রাও।

সারাবাংলা/জেআর/এমপি