Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১১:৫৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১১:৫৬

বেগমগঞ্জ মডেল থানা।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ১১ বছর বয়সী এ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অভিযুক্ত মো. কবিরকে (৩৮) আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কবির রংপুর সদর উপজেলার ঘাঘটপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি নোয়াখালীতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত কবির নোয়াখালী বেগমগঞ্জে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী ভাড়াটিয়ার ১১ বছর বয়সী শিশুটিকে একা পেয়ে ‘ধর্ষণ’ করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে পুলিশি পাহারায় তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাশের বাসায় থাকার সুবাদে ভুক্তভোগী শিশুটির সঙ্গে করিমের পূর্ব পরিচয় ছিল। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ