Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪১

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদের মধ্যে ১০টিতেই জয় ছিনিয়ে নিয়েছেন তারা। বাকি দুই পদে বিজয় পেয়েছে জামায়াত-সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ। তবে আওয়ামী লীগ ও তার শরিক দল এ নির্বাচনে বিরত থাকেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ফল প্রকাশিত হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবগুলো পদে প্রার্থী দিলেও ঐক্য পরিষদ অংশ নেয় ১০টি পদে। মোট ভোটার সংখ্যা ছিল ২৫৯ জন।

বিজ্ঞাপন

সভাপতি পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট মকদুম সাব্বির মৃদুল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মো. সুলতান কামাল ও অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আইনজীবীদের এক ঐতিহাসিক অগ্রগতি।’

এবারের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা কোনো প্যানেল দেয়নি। দলটি এই প্রথমবারের মতো নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়।

সারাবাংলা/এইচআই