Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৯:১৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪৩

ঢাকা: আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন বিএনপি নেতারা। নির্বাচন কবে হবে, সে বিষয়ে তারা নিশ্চিত হতে চাইবেন।

গত সোমবার (৭ এপ্রিল) বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। উপদেষ্টার কার্যালয় থেকে সময় দেওয়া হলে দলের প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ