Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক আইজিপি ময়নুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ২০:০২ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৪৯

পোল্যান্ডের রাষ্ট্রদূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে দুই বছরের জন্য পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সকল সুযোগ সুবিধাসহ তার অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ময়নুলকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট রাতে ময়নুল ইসলামকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। গত ২০ নভেম্বর তাকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য গত বছরের ২৬ নভেম্বর ময়নুল ইসলামের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসআর