Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী খুন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ০০:১৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৫

খুনের শিকার তুষার আহমদ চৌধুরী। ছবি কোলাজ: সারাবাংলা

সিলেট: জেলার দলদলি চা বাগান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির সময় ছুরিকাঘাতে তুষার নামের এক কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুষার আহমদ চৌধুরী (১৯) সিলেট মহানগরের রায়নগর এলাকার বাসিন্দা। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম