Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২২:৪৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

প্রতীকী ছবি

সিলেট: সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লুসাইন গ্রামে আপন ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৪৮)। তিনি এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামের মৃত মনো মিয়ার ছেলে।

জানা গেছে, দুপুরে নিহত মুজিবুর রহমানের পিতৃহারা ভাতিজির বাল্যবিবাহকে কেন্দ্র করে আপন ছোট ভাই মুহিবুর রহমানের (ময়বুর) সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন। সেসময় মুখ দিয়ে ফেনা বের হয় তার। অনেকেই এসময় হার্ট অ্যাটাক হয়েছে মনে করে মুজিবুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে নিহত মুজিবুরের ছেলে শাহরিয়ার সজিব সাজু অভিযোগ করেন, তার বাবাকে তারই আপন ভাই মুহিবুর, মুহিবুরের স্ত্রী, তার বোনের (মুজিবুর রহমানের পিতৃহারা ভাতিজীর মা) মা মিলে মুজিবুরকে দেশীয় লাঠির আঘাত ও মাটিতে ফেলে বুকের ওপর উঠে আঘাত করে খুন করে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্ত করে জানা যাবে হার্ট অ্যাটাকে নাকি আঘাতের কারণে মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো