Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রলীগের ঝটিকা মিছিল অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা: ডিএমপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১২:৩৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সমমনা বিভিন্ন সংগঠন সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার ( ডিসি মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য জানান।

এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোন নির্দিষ্ট এলাকায় গাড়ী থেকে নেমে দু’এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। এসব দুর্বৃত্তদের তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে। সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

সারাবাংলা/ইউজে/আরএস
বিজ্ঞাপন

আরো