Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

নিহত বিপুল সেখ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বিপুল সেখ (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল ওই মহল্লার মাজেদ আলীর ছেলে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, বিপুল তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন। এতে একই মহল্লার শহিদুল ইসলাম ও তার লোকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিপুলকে তারা হাতুড়িপেটা করেন এবং হাঁসুয়া দিয়ে কোপ দেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। এরপর রাত ১১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো