Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেফতার ৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৪:১০

পুলিশের সাথে গ্রেফতাররা।

কুড়িগ্রাম: ‘নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের ‘নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন।

বিজ্ঞাপন

এছাড়াও ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো