Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিয়াস?

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ২০:০৮

নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়াস

ফুটবলের পাশাপাশি ব্যবসাতেও মন দিয়েছেন তিনি, এ কারো অজানা নয়। ভিনিসিয়াস জুনিয়র এবার সেই ব্যবসার কারণে পড়তে যাচ্ছেন বড় বিপদে। একাধিক ক্লাবের মালিকানা থাকার অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনি।

স্প্যানিশ পত্রিকা মার্কায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়াস একাধিক পেশাদার ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছেন। এটা ফিফার নিয়মের পরিপন্থী। এই অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারেন ভিনি।

ভিনিকে নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে টিবেরিস হোল্ডিং দো ব্রাজিল নামের একটি প্রতিষ্ঠান। তাদের দাবি, নিয়ম ভেঙে একাধিক ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছেন ভিনি। ব্রাজিলের বেশ কয়েকটি ক্লাব ও পর্তুগালের ক্লাব আলভেরকার মালিকানা ভিনি কিনেছেন তার এজেন্সি আজেন্সিয়ামেন্তো এস্পোর্তিভোর মাধ্যমে, গুঞ্জন উঠেছে এমনটাই।

বিজ্ঞাপন

অভিযোগ সত্যি হলে বড় বিপদে পড়তে পারেন ভিনি। তবে ধারণা করা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলেও মালিকানা ছেড়ে দেওয়া ও বড় জরিমানার মাধ্যমে নিষেধাজ্ঞা এড়াতে পারবেন এই ব্রাজিলিয়ান তারকা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো