Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিল্লিতে আওয়ামী লীগের অনুষ্ঠান বন্ধ ইতিবাচক: হুমায়ুন কবির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ঢাকা: ভারতে আওয়ামী লীগের কর্মীদের একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে ইতিবাচক বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতে আওয়ামী লীগের একটি অনুষ্ঠান বন্ধ করে দেয় দেশটির পুলিশ। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেব না, ঠিক একইভাবে আমরা আশা করি, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি কিংবা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়।’

বিজ্ঞাপন

তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘আপনারা যে ঘটনার বিবরণ দিলেন, তা একটি ইতিবাচক বিষয়। আমরা আশা করি, এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে। এটি স্বাভাবিকভাবেই একটি সদিচ্ছা তৈরির পথ সুগম করে দেয়। এটি ভারত সরকার কর্তৃক গৃহীত একটি ইতিবাচক পদক্ষেপ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘না, এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে একটি উপযুক্ত সময়ে অবশ্যই সফরটি হবে।’

তিনি আরও বলেন, ‘পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে আমরা একটি তারিখ নির্ধারণ করব।’

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর