Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২০:০০

অজ্ঞাত নারীর পচনশীল মরদেহ।

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রায়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি খেতের ভেতর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, কয়েক সপ্তাহ আগেই ওই নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে রিয়াদ নামে একজন স্থানীয় বাসিন্দা ঘাস কাটতে কাঁচিহাটা এলাকার আশ্রায়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি খেতের ভেতর যায়। সেখানে যাওয়ার পর ঘাসের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে সে বিষয়টি স্থানীয় লোকজনকে জানায়। স্থানীয় এলাকাবাসী এ বিষয়টি পুলিশকে অবহিত করে। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাটি নোয়াখালী সিআইডি বিভাগে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ওই নারীর পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের অধিকাংশ মাংসগুলো পঁচে গেছে। বয়স ৫২ বছর হতে পারে। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো