Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ সম্পদ অর্জন / স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের নামে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২০:১৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২৩:১১

সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী শামীমা জাফরিনসহ সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সম্পদ অর্জন করেছেন মাহবুব। তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৭১৮ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

এছাড়া স্বামীর সহযোগিতায় ও অসৎ উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৭৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তার স্ত্রী শামীমা। যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো