Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ বাংলাদেশিকে হস্তান্তর করল ভারত

লোকাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২৩:২৭

নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফেরত আসা সাত বাংলাদেশি।

বেনাপোল: ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন— যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম, বিরামনবাড়ি জেলার সদর উপজেলার নবীনগর এলাকার আব্দুল রাজার ছেলে ফয়সাল, বরিশাল জেলার কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই, মাদারীপুর জেলার সদর উপজেলার রাজর গ্রামের খালেক মাত্ববারের ছেলে আয়নাল মাত্ববার, শরিয়তপুর জেলার কানার বাজার উপজেলার ডাকসিন বিলাসখান গ্রামের আলম খলিফার ছেলে রিপন, নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতা গ্রামের রেজাউল শেখের ছেলে শহিদুল শেখ, যশোর জেলার শার্শা উপজেলার চালতেবাড়িয়া গ্রামের আলমগীর কবিরের ছেলে আলামিন হোসেন।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি যুবকদের বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহয়তা দিতে জাস্টিন অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিন অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে তারা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা দমদম জেল থেকে তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো