Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ০৯:০৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১১:৩৪

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের আট বিভাগেই বৃষ্টি, বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কলির সই করা প্রতিবেদনে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।

সোমবারের (২৮ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওদিনও সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবারও (২৯ এপ্রিল)। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই।

তবে বৃষ্টি থাকবে বুধবারও। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা শনিবার রাত সাড়ে ৯টা থেকে ২৭ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো