Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলিস্তানে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৭:৫২

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নিরবের বন্ধু মো. সায়মন জানান, তাদের বাসা পুরান ঢাকার ঠাটারীবাজার এলাকায়। নিরবসহ তারা চারজন বন্ধু বৃষ্টিতে ভিজতে বের হয়। ভিজতে ভিজতে গুলিস্তান নাট্যমঞ্চের পুকুরের সামনে আসে। আমরা নিষেধ করা সত্ত্বেও নিরব একাই পুকুরে পানিতে নেমে পড়ে। কিছুক্ষন পর নিরব পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে আমাদের চিল্লাচিল্লিতে অন্যান্য লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে নিরবের বোন সিনথিয়া আক্তার জানান, তাদের বাসা পুরান ঢাকার ওয়ারী ঠাটরীবাজার বিসিসি রোডে। তার বাবা এনায়েত হোসেন দুই মাস আগে মারা যায়। গুলিস্তানে তার বাবা ফুটপাতে ঘড়ির ব্যবসা করতো। বাবা মারা যাবার পর নিরব ব্যবসা দেখাশুনা করতো। তিন বোন এক ভাইয়ের মধ্যে নিরব ছিল সবার ছোট।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান এলাকা থেকে বন্ধুরা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, গুলিস্তানের পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো