Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালে বন্যায় প্রাণহানি, বাংলাদেশের রাষ্ট্রদূতের সংহতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৩

শোকবইয়ে সই করছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

ঢাকা: নেপালে মর্মান্তিক আকস্মিক বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় খোলা শোকবইয়ে সই করেন তিনি।

শোক বার্তায় রাষ্ট্রদূত নজিরবিহীন এ দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত শোকসন্তপ্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি এ কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির দুর্যোগ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর