Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৫৭

মরদেহ। প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে টুনু মন্ডল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছাইবাড়ীয়া বিলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত টুনু মন্ডল একই এলাকার মফেজ মন্ডলের ছেলে। সে পেশায় ট্রলি চালক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে ছাইবাড়ীয়া বিলের মাঠে ধানের চারার বেডে কাজ করছিলেন টুনু মন্ডল ওরফে কুদ্দুস। এমন সময় বজ্রপাতে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুর রহমান বলেন, দুপুরে মিরপুর বিলের মাঠে বজ্রপাতে এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো