Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২২:৫৩ | আপডেট: ১ মে ২০২৫ ১০:৫৪

লটকন। ছবি: সংগৃহীত

নরসিংদী: অমৃত সাগর কলার পর এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতিস্বরুপ সনদ তুলে দেওয়া হয়। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির (রাষ্ট্রিয় অতিথিভবন সুগন্ধায়) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছে নরসিংদীর প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সহযোগিতায় ২০২৩ সালেই ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিল নরসিংদী জেলা প্রশাসন। দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে-গন্ধে ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি বিগত কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল।

বিজ্ঞাপন

উল্লেখ, গত বছর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই স্বীকৃতি দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো