Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৫:৩৮

মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইক ছিটকে খাদে পড়ে যায়।

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে একটি মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইক ছিটকে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম দপদপিয়া বকুলতলা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন-হাসেম হাওলাদার (৭০) ও মোহাম্মদ শামীম (৫০)। এ ঘটনায় আহত মোহাম্মদ বাদল (৪৫) ও মোহাম্মদ ফাহিম (১৩) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হাসেম হাওলাদার বাকেরগঞ্জের চামটা কৃষ্ণনগর এলাকার মৃত ইঙ্গুল হাওলাদারের ছেলে এবং মোহাম্মদ শামীম একই উপজেলার ফলাঘর এলাকার ইসতাক আলীর ছেলে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, দপদপিয়া বকুলতলা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের ওপর থামানো একটি ইজিবাইককে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা বাইক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটিসহ চালক ছিটকে খাদে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই জন যাত্রীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘাতক মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো