Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শতবর্ষী বৃদ্ধা থেকে এক বছরের শিশু—মেসি ছুঁয়ে দিলেন দুই প্রজন্মকে!

মাল্টিমিডিয়া ডেক্স
২৪ জুন ২০২৬ ২০:০০ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:৪১

ফুটবল মাঠে তিনি শুধুই একজন খেলোয়াড় নন; তিনি এক জাদুকর, এক আবেগ এবং কোটি মানুষের বেঁচে থাকার আনন্দ। ২০২৬ ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির প্রতিটি জাদুকরী মুহূর্ত কেবল আর্জেন্টিনাকেই জেতাচ্ছে না, বরং বিশ্বজুড়ে তৈরি করছে এমন কিছু মানবিক গল্প, যা ফুটবলের সীমানা পেরিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছে। এমনই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো ফুটবল বিশ্ব, যেখানে ৩৯ বছর বয়সী এই মহাতারকার ফুটবল-যাদুতে এক সুতোয় বাঁধা পড়লো দুই ভিন্ন প্রজন্ম—যার এক প্রান্তে রয়েছেন ১০৪ বছর বয়সী এক শতবর্ষী বৃদ্ধা, আর অন্য প্রান্তে মাত্র এক বছরের এক নিষ্পাপ শিশু।

সম্পর্কিত ভিডিও