Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা আমিরাতের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৬:৪১

বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের ঘোষণা করেছে আরব আমিরাত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল (বুধবার) দুই ধাপে আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা হয়েছে আগেই। আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করলে সংযুক্ত আরব আমিরাতও। ২০২২ সালের পর আবার দুই দল নামছে টি-টোয়েন্টি সিরিজে।

আগামী ১৭ ও ১৯ মে শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে দুই ম্যাচই। ইতোমধ্যে এই সিরিজের জন্য টিকেট বিক্রিও শুরু করেছে আরব আমিরাত বোর্ড।

তিনটি ক্যাটাগরির টিকেট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। মাঠের জেনারেল স্ট্যান্ডের টিকেটের দাম ৩০ আমিরাতি দিরহাম। গোল্ড/প্লাটিনাম গ্যালারির টিকেট পাওয়া যাবে ৭৫ দিরহামে। আর সর্বোচ্চ ২০০ দিরহামে ভিআইপি বক্সে বসে উপভোগ করা যাবে ম্যাচ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ যথাক্রমে ৯৯১, ২৪৭৫ ও ৬৬১২ টাকা।

বিজ্ঞাপন

আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য একবারেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। শুধুমাত্র আমিরাত সিরিজের জন্য সহ-অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক) ,শেখ মাহেদী  হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ  হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন , তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

আরব আমিরাত স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, আয়ান খান, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মাতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান সোজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সাগির খান, সিমারজিত সিং।

সারাবাংলা/জেটি