Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাত থেকে পাওয়া যাবে হামজাদের ম্যাচের টিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৩:৪৭

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচ দিয়েই ঘরের মাঠে দর্শকদের সামনে অভিষেক হবে হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমের। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচকে ঘিরে তাই দর্শকদের উন্মাদনাও তুঙ্গে। তৈরি হচ্ছে মাঠ, দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিতে ছাড়া হচ্ছে টিকেটও।

গত বুধবার, আনুষ্ঠানিক ঘোষণায় বাফুফে জানায় আজ (শনিবার) দুপুর ১২টা থেকে অনলাইন প্লাটফর্মে (tickify.live)-এ পাওয়া যাবে সিঙ্গাপুর ম্যাচের টিকেট। কিন্তু সেই সিদ্ধান্তে বদল এসেছে আজ সকালে। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, গোলাম গাউসের পক্ষ থেকে জানানো হয়, দুপুর ১২টার বদলে রাত ৮টা থেকে শুরু হবে অনলাইনে টিকেট বিক্রি।

বিজ্ঞাপন

বাংলাদেশের ম্যাচের কোন গ্যালারির টিকেট কত?

সর্বনিম্ন ৪০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।  মোট ১০ ক্যাটাগরিতে ছাড়া হচ্ছে টিকেট। জাতীয় স্টেডিয়ামের সংস্কারকৃত গ্যালারির টিকেটের দাম ধার্য করা হয়েছে ৪০০ টাকা। দুই ধরনের ক্লাব হাউজের টিকেটের দাম রাখা হয়েছে যথাক্রমে ২০০০ ও ২৫০০ টাকা। স্কাই ভিউ গ্যালারির টিকেট কেনা যাবে ৩০০০ টাকায়। এর বাইরে কর্পোরেট বক্স ও হসপিটালিটি বক্সের টিকেটের দাম সর্বোচ্চ ৫০০০ টাকা। ৪০০০ টাকায় ম্যাচ দেখা যাবে ভিআইপি বক্সে বসে।

সারাবাংলা/জেটি