Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৫ ২০:৪৯ | আপডেট: ১ জুন ২০২৫ ২২:৩১

শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। লাহোরে আজ (রবিবার) পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। হোয়াইওয়াশ এড়ানোর এই ম্যাচে দুই দলেই এসেছে একটি করে পরিবর্তন।

চোটে ছিটকে যাওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন খালেদ আহমেদ। আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তার। সিরিজ শুরুর আগে মোস্তাফিজুর রহমান চোটে ছিটকে যান পাকিস্তান সফর থেকে। তার বদলি হিসেবে দলে নেয়া হয় ডানহাতি পেসার খালেদকে। আগে টেস্ট, ওয়ানডে খেললেও এবার তার অপেক্ষা ফুরাচ্ছে টি-টোয়েন্টি ম্যাচের।

ওদিকে পাকিস্তান একাদশেও এসেছে একটি বদল। পেসার হারিস রউফের বদলে ঢুকেছেন আব্বাস আফ্রিদি।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকির আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো