Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্রীলংকায় আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১০:২২ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:০২

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফর্মে থাকা স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে আজ পাচ্ছে না বাংলাদেশ। কদিন ধরে জ্বরে ভুগছিলেন মিরাজ।

মঙ্গলবার (১৭ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মিরাজের অনুপস্থিতিতে বাংলাদেশ একাদশে ডাক পরেছে অপর স্পিনার নাঈম হাসানের। তার সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলাম থাকছেনই। চার বোলার নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নাঈম-তাইজুলের সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাসুদ ও নাহিদ রানা।

ওপেনিংয়ে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে সাদমান ইসলামের সঙ্গে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংসের সূচনা করতে নামবেন কিনা সেটা নিয়ে অবশ্য গুঞ্জন আছে। অভিজ্ঞ মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাসদের সঙ্গে জাকের আলি অনিক আছেন ব্যাটিংয়ে।

বিজ্ঞাপন

অপর দিকে শ্রীলংকা দুজন নতুন মুখকে নিয়ে একাদশে সাজিয়েছে। ব্যাটার লাহিরু উদারা ও স্পিনার থারিন্দু রত্নায়েকের অভিষেক হয়েছে আজ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।

সারাবাংলা/এসএইচএস