Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুরুর ধাক্কা কাটিয়ে এগুচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৭:৪০

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে শুরুতেই বিপদে পরেছিল বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে পঞ্চাশের আগেই তিন উইকেট হারায় সফরকারীরা। তবে তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকু রহিমের ব্যাটে বেশ ভালোভাবেই এগুচ্ছে বাংলাদেশ।

দুজনেই ফিফটির দিকে এগুচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১১৩। ৩৪ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। অধিনায়ক শান্ত অপরাজিত ৩৩ রানে।

মঙ্গলবার (১৭ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং  করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনজুরির কারণে খেলতে না পারা স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অনুপস্থিতিতে আজ চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অর্থাৎ একাদশ নির্বাচন দেখেই মনে হচ্ছে বড় স্কোর গড়ার টার্গেট নিয়েই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। কিন্তু টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই সেই পরিকল্পনায় বড় ধাক্কা। দলের রান যখন মাত্র ৫ তখন শূন্য রানে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। অপর ওপেনার সাদমান ইসলাম অনিক ১৪ রান করে ফিরেছেন দলীয় ৩৯ রানের মাথায়। খানিক বাদে সাবেক টেস্ট অধিনায়ক যখন ফিরলেন বাংলাদেশের রান তখন সবে ৪৫।

৩৩ বলে ২৯ রান করে ফেরা মুমিনুল দারুণ খেলতে খেলতে স্লিপে ক্যাচ দিয়েছেন। অধিনায়ক শান্তর সঙ্গে তারপর মুশফিকুর রহিমের জুটিটা স্বস্তি দিচ্ছে। এখন পর্যন্ত দারুণ এগুচ্ছেন দুজন।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।

সারাবাংলা/এসএইচএস