Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তর সেঞ্চুরি মুশফিক অপেক্ষায়, গলে বাংলাদেশের দাপট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৭:০৫ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৯:৩৪

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। তবে এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে প্রত্যাবর্তনের নতুন অধ্যায় লিখছেন। দুজনের অসাধারণ এক জুটিতে গলে এখন বাংলাদেশের দাপট।

চমৎকার একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক শান্ত। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আছেন সেঞ্চুরির অপেক্ষায়। এই দুজনের ব্যাটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৪৭ রান। ১০৪ রান করে অপরাজিত শান্ত। তার সঙ্গে ৯২ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।

মঙ্গলবার (১৭ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনজুরির কারণে খেলতে না পারা স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অনুপস্থিতিতে আজ চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অর্থাৎ একাদশ নির্বাচন দেখেই মনে হচ্ছে বড় স্কোর গড়ার টার্গেট নিয়েই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। কিন্তু টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই সেই পরিকল্পনায় বড় ধাক্কা। দলের রান যখন মাত্র ৫ তখন শূন্য রানে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। অপর ওপেনার সাদমান ইসলাম অনিক ১৪ রান করে ফিরেছেন দলীয় ৩৯ রানের মাথায়। খানিক বাদে সাবেক টেস্ট অধিনায়ক যখন ফিরলেন বাংলাদেশের রান তখন সবে ৪৫।

৩৩ বলে ২৯ রান করে ফেরা মুমিনুল দারুণ খেলতে খেলতে স্লিপে ক্যাচ দিয়েছেন। অধিনায়ক শান্তর সঙ্গে মুশফিকুর রহিমের অসাধারণ এক জুটির সূচনা তারপর থেকেই।

লংকান বোলারদের পাত্তাই দেননি দুজন। দুজনেই সাবলীল ব্যাটিং করেছেন। বল পুরনো হওয়ার পর গলে ব্যাটিং করাও সহজ হয়ে পরে। উইকেটে বাড়তি টার্ন পাননি স্পিনাররা। পাটা উইকেটেও টার্ন আদায় করে নেওয়ার মতো স্পিনার শ্রীলংকার স্কোয়াডে নেইও। পেসাররাও সুইং, বাউন্স পাননি সেভাবে।

যাতে ভুল না করে নিজের ব্যাটিংটা করে গেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত, তাতেই দারুণ সফল। বাংলাদেশও বিপদ থেকে বেরিয়ে এগুচ্ছে দারুণভাবে।

সারাবাংলা/এসএইচএস